ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ: সিইসি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সিইসি বলেন, ৬০ উপজেলায় ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু ইন্সিডেন্ট হয়েছে। এ জন্য ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। বরিশালে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। 


সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা নিয়ে আমরা সন্তুষ্ট। তবে পলিটিক্যাল বিচার বিশ্লেষণ করবো না।এর আগে বুধবার সকালে ভোট শুরুর পর বেলা ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়ে বলে জানান ইসি সচিব শফিউল আজিম। ৬০টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑